কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তার নাম রাকিবুল ইসলাম (২৫), সে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের আমির সিদ্দিকীর পুত্র।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মৃত রাকিবুল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম মুটোফোনে এ প্রতিবেদককে জানান, তার ছোট ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সাপ্তাহ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আজ সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, আমার বাবার সরকারী চাকরীর সুবাধে দীর্ঘদিন আমরা স্বপরিবারে কাপ্তাই বসবাস করছি। গ্রামের বাড়ি সীতাকুণ্ডে তেমন আসা হয়না। তবে আমার ছোট ভাইয়ের দাফন নিজ গ্রামেই করবো। এর আগে গত রোববার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে ৭০ বছর বয়সী এক নারীর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়। এ নিয়ে এক সাপ্তাহে সীতাকুণ্ডে দুইজনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, চমেক হাসপাতালে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে তার বাড়ি সীতাকুণ্ডে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিজ গ্রামে দাফন করা হবে।








