Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে কুপিয়ে হত্যা করা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

সীতাকুণ্ডে কুপিয়ে হত্যা করা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ছবি সিপ্লাসের

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে উপজেলায় বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বৈদ্দপুকুরের পূর্বপাশে রাস্তার পাশ থেকে অনুমানিক ৩৫ বছরের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা এ নারীকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুষ্কৃতকারীরা।

জানা যায়, স্থানীয় এলাকাবাসী সকালে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার লাশটি উদ্ধার করে। লাশের মাথায় ধারালো বস্তুর কোপের চিহ্ন রয়েছে ও ডান হাতের আঙ্গুল কাটা ছিল। লাশের উদ্ধার্ঙ্গে বোরকার একটি ছোট অংশ ছাড়া আর কোন কাপড় ছিলনা বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শী বীর মুক্তিয়োদ্ধা আবুল কাশেম।

পুলিশ ঘটনাস্থলে থেকে একটি ছুরি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান লাশের মাথায় গভীর ক্ষত, পেট কেটে নাড়িভূড়ি বেরিয়ে এসেছিল, ডান হাতের আঙ্গুলও কাটা ছিল।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।