সীতাকুণ্ড প্রতিনিধি: মুজিব শতবর্ষে “জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার আওতাধীন প্রত্যেক উপজেলায় মোট ৫০টি ঘর নির্মান করছে | তারই অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় দুইটি এবং মীরসরাই উপজেলায় ১টি ঘরের চাবি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার উক্ত ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৫লক্ষ ৬৮ হাজার ৮শত ৪৮ টাকা।
মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে চট্টগ্রাম জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে চট্টগ্রাম জেলায় ৫০টি ঘর নির্মাণ করা হয়।
জেলা পরিষদ সদস্য আ. ম.ম দিলসাদের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গৃহহীন অসহায় মোঃ ইউছুপ এবং সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ডে গৃহহীন রবীন্দ্র কুমার নাথের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস আ.ম.ম দিলসাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউল রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, সেকান্দর হোসাইন, পৌর কাউন্সিল ফজলে এলাহি পায়েল, পৌর আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট আবদুস সামাদ, সোনাইছড়ি ইউপি সদস্য জহিরুল আলম, সাবেক ছাত্র নেতা শাহরিয়ার রাশেদ, মোঃ এমরানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।








