নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে চোরাই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ

সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠবোঝাই কাভার্ডভ্যান জব্দ করেছে বনবিভাগ। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এসব কাঠ জব্দ করা হয়।

ফৌজদার হাট ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় ফৌজদার হাট স্টেশন এলাকায় একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এই সময় ওই কাভার্ডভ্যানের ভিতর থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা মূল্যের সেগুন ও গামার গোল কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জনান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here