জিন্দা অলি হযরত উজির আলী শাহ্ (রহঃ) এর ১৪৬ তম বার্ষিক ওরশ শরীফ ও ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এক নুরানী আজিমুশান মিলাদ মাহফিল আজ মঙ্গলবার ১২ নভেম্বর ১৪ রবিউল আউয়াল সীতাকুণ্ডের উত্তর সলিমপুর,ফৌজদারহাট ষ্টেশন রোড এলাকায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ উপলক্ষে এন্তেজামিয়া কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর পবিত্র খতমে কোরআন তেলাওয়াত,বাদে যোহর খতমে গাউছিয়া, বাদে আছর ওয়ায়েজ মাহফিল এবং বাদে এশা আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে মুসলিম উম্মাহ্ ও আশেকানদের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে। উক্ত মাহফিল ও ওরশ শরীফে কমিটির পক্ষ থেকে মাজারের খাদেম আবুল কালাম ও মোঃ জাফর আশেক ভক্তদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।








