Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (২৮) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন পশ্চিম সৈয়দপুর, অন্তর খালী মসজিদ বাড়ির শাহ আলমের পুত্র।

জানাযায়, বাই সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় দূর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ১ং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।