নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে ট্রাক ভর্তি ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি:  সীতাকুণ্ডে পাচারের সময় একটি ট্রাক ভর্তি সেগুন কাট আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ফকিরহাটস্থ কালুশা ব্রীজ এলাকা থেকে সেগুন কাঠ বোঝায় ট্রাকটি আটক করে।

ট্রাকটির মধ্যে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

জানা যায়, চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ বোঝায় করে ঢাকা অভিমূখী নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো-১৮-০৫৭৭) একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন বিভাগের শহর রেঞ্জ ও ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন যৌথ অভিযানে ট্রাকটি আটক করে ফৌজদারহাট বিট কার্যালয়ে নিয়ে যায়। ট্রাকটিতে আনুমানিক ২৫০ ঘনফুট সেগুন কাঠ ছিল।

এব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জ ফরেস্টার মোঃ নাজমুল হাসান বলেন, এই বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রাকটি জব্দ আছে।