Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর রেল লাইনে ট্রেনের ধাক্কায় এক পথচারী ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ তোফাজ্জল বলেন, আমরা খবর পেয়ে বাঁশবাড়িয়া মগপুকুর এলাকার রেল লাইন থেকে অজ্ঞাত ব্যত্তির (৫৫) লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

তিনি আরও বলেন, রাতের কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় তিনি নিহত হতে পারেন।