সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেন- পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার ইয়াকুব নগর এলাকায় রেললাইনে এঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়া একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইয়াকুব নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সাথে পিকআপ এর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে থানা পুলিশের একটি টিম গেছে। তবে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।








