নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে তরুণীকে গণধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়ার হুমকি

সীতাকুণ্ডে তরুণীকে গণধর্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়ার হুমকি
ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ডে তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় করা মামলায় মো. খোকন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

রবিবার (১০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন সীতাকুণ্ডের চৌধুরীপাড়া এলাকার মো. জালাল আহমেদের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, আসামি ও তার সহযোগীরা গত ৫ অক্টোবর সীতাকুণ্ডে এক তরুণীকে ধর্ষণ করে এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে এসব ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একপর্যায়ে রোববার মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here