সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।
রবিাবর(১০ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় উপজেলার পৌর সদরস্থ হাজেরা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
এতে মেহেদি হাসান (১৩) ও মোঃ সিয়াম (১০) নামের দুইজন নিহত হয়।
জানা যায়, ঢাকামুখী একটি মিনি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে মাছ নামানোর সময় একইমূখী অপর একটি ভিহিসেল (লরী) পিছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে শিশুসহ দুইজন নিহত হয়।
এঘটনায় নিহত শিশু সিয়ামের পিতা মিন্টু মিয়াসহ দুইজন আহত হন।
তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানায় হলেও তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের সোবাহানবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নিহত মেহেদী হাসান মিরসরাই থানার জোরারগঞ্জস্থ দক্ষিণ মেহেদিনগর গ্রামের মোঃ আলমগীরের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আমীর ফারুক বলেন, দাঁড়ানো একটি মিনি ট্রাককে পিছন থেকে অপর একটি লরী ধাক্কা দেয়। এসময় রাস্তা পারাপাররত বাবা ছেলেকে মিনি ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে ও মাছ ব্যবসায়ীদের একজন মারা যান। এঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ দুইটি উদ্ধার এবং গাড়ি দুইটি আটক করা হয়েছে।

