নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে দাড়াঁনো কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা, নিহত ১ আহত ২

সীতাকুণ্ডে দাড়াঁনো কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা,

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রবিউল হক (২৫) নামের এক চালক নিহত হয়েছে।

এতে আহত হয়েছে আরো দুইজন।

জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ বাইপাস এলাকায় মহাসড়কের পাশে দাড়াঁনো থাকাবস্থায় একটি কাভার্ডভ্যানকে ঢাকামূখী অপর আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক রবিউল মারা যায়। এঘটনায় আপর গাড়ি চালক আবুল খায়ের ও সহকারী মোঃ আলমগীর আহত হয়।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রবিউলকে মৃত ঘোষনা করেন এবং আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

নিহত চালক রবিউল ফেনী জেলার দাগনভুঁইয়ার উত্তর ভবানিপুর গ্রামের হারুনের পুত্র বলে জানা গেছে।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ওসি ওমর ফারুক জানান, রাত তিনটার সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে অন্য একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে এক চালক মারা যায় এবং দুইজন আহত হয়।