নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

আটকে রেখে পতিতাবৃত্তির অভিযোগে তিনজন কারাগারে

সিপ্লাস প্রতিবেদক:  সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৌহিদুল আলম হৃদয় (১৯) নামের মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। তিনি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর জুট মিল জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ঘটনায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আলমগীরের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, তৌহিদুল আলম হৃদয় ভিকটিম কিশোরীর ছোট ভাইকে আরবি পড়াতেন। এর সূত্র ধরে গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ওই কিশোরীকে নিজ কক্ষে ডেকে আনেন। সেখানে এনে বিয়ের কথা বলে ধর্ষণ করেন। বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী ঘটনাটি তার মাকে জানায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে জানানোর পর কোনো সমাধান না পেয়ে শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ভিকটিম মেয়েটির বাবার দায়ের করা মামলায় হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here