নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

সিপ্লাস প্রতিবেদক: সীতাকুণ্ডের ফৌজদারহাটে বন্দরের মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেশন কার্যালয়ের সামনেই মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। ৩১টি বগির মধ্যে ১৩ ও ১৪ নম্বর এ দুটি বগির চাকার অংশ বগির অংশ থেকে খুলে বিচ্ছিন্ন হয়ে লাইনের বাইরে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসতে থাকা বন্দরের একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল।মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ফৌজদারহাট স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের লাইনচ্যুত বগি দুটির চাকা খুলে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রেল চলাচল স্বাভাবিক ছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here