সীতাকুণ্ডে পানিতে পড়ে তাওফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোহরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাওফি উক্ত এলাকার মোঃ সুমন ও উত্তর পশ্চিম সৈয়দপুর স্কুলের সহকারী শিক্ষিকা সুলতানা তাসমিন এর ছেলে।
জানাযায়, সকালে বাড়ির পাশে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তার মৃতদেহ পানিতে ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।








