খুচরা বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা তা তদারকি করতে এবং পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিল্টন রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সৈয়দ মাহবুবুল হক সীতাকুণ্ডের পৌর সদরের বিভিন্ন দোকানে উক্ত অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিল্টন রায় পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেলে ব্যাবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।








