Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ফুলতলা প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুণ্ডে ফুলতলা প্রিমিয়ার লীগ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সামাজিক সংগঠন সুকৃতি ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নেয়।

শনিবার সন্ধ্যায় উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দিদারুল আলম চৌধুরী বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় এন ইউ স্টার ক্রিকেট দল এফ সি সি একাদশ ফুলতলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ। সুকৃতি ফাউন্ডেশনের সভাপতি সফিউর গাউস চৌধুরী মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম চৌধুরী, সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, ইউপি সদস্য মোহাম্মদ আজম, মোঃ নজরুল করিম চৌধুরী, সোনাইছড়ি ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ কোরবান আলী, যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ রকি প্রমুখ।

খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও নগদ প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।