নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে উক্ত ফাইনাল খেলা ও বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসব্যাপী উক্ত টূর্ণামেন্ট শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বারেয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, আরশেদ মাহমুদ সোহাগ, বাঁশবাড়ীয়া আওয়ামীলীগ নেতা কামরুল, পেয়ারু,নবী,জিকু,মামুন,যুবলীগ নেতা টিটু,আমজাদ, এমদাদ, লিটন, ছাত্রলীগ নেতা কামরুল, আদিল, রানা,সাকিব,নাজমুল,রিয়াদ,ফাহিম, সাখাওয়াত, রায়হান প্রমুখ।

ফাইনাল খেলায় বাঁশবাড়ীয়া শেখ রাসেল স্মৃতি সংসদ বাঁশবাড়ীয়া একতা সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।