নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে বিরোধকৃত জায়গার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি:  সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত জায়গাতে ঘর নির্মাণে বাঁধা প্রদান করায় প্রতিপক্ষের হামলায় মোঃ মহিউদ্দিন বাবুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৫নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার জুনু মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলায় আহত মহিউদ্দিন বাবুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

থানায় অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, ভাটিয়ারী মৌজার (আর.এস খতিয়ান নং-৬৭৫/৩, আর.এস দাগ- ৫১৯৯/৫২০০, বিএস খতিয়ান নং ৬৭৭, বিএস দাগ-৫৮৭৭) নিয়ে দীর্ঘদিন যাবত দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এবিষয়ে আদালতে মামলা নং( ২৯/৯৭) বিচারাধীন রয়েছে। জেলা জজ আদালত স্থায়ী বিরোধপূর্ণ জায়গাতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু আদালতের নিষেধজ্ঞা অমান্য প্রতিপক্ষ ঘর তৈরীর চেষ্টা করলে গত ১৩/১১/২০২০ তারিখে মহিউদ্দিন বাবুল বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ পরিপ্রেক্ষিতে রবিবার দুপুর সাড়ে তিনটার সময় এসআই আল আমিন সরজমিনে তদন্তে গেলে এসময় পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের মোঃ বাপ্পী (২৭), সাব্বির (২৫) ও মোঃ সেলিম মহিউদ্দিন বাবুলের উপর হামলা করে।

এসময় হামলায় বাবুল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চমেক হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই আল আমিন বলেন, থানায় অভিযোগের সুত্রে আমি দুপুরে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় এক পক্ষের হামলায় একজন আহত হয়। জায়গাটা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের ফলে আদালতের নিষেধজ্ঞা রয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।