নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ড মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- এই স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে থানা চত্বরে উক্ত অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মোঃ আশরাফ করিম।

অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, মহাসড়কে যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান অতিথিকে অবহিত করেন।

প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন পুলিশ সুপার আশরাফুল করিম।

এসআই মোঃ হারুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক, ইন্টেলিজেন্স মো.আমিনুল ইসলাম, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, বদিউল আলম জসিম, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here