নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে মসজিদে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লী

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে।

মো.খলিলুর রহমান (৬৬) নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পরলে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় আছরের নামাজের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় পাক্কা মসজিদে এঘটনা ঘটে।

জানা যায়, খলিল রহমান মসজিদে সুন্নত নামাজ শেষ করার পর পর বসে যান। তিনি অন্য মুসল্লিদের বলেন, আমার জন্য একজন ডাক্তার আনেন। একথা বলার সাথে সাথেই তিনি শুয়ে পড়েন। তাৎক্ষণিক একজন ডাক্তার এসে দেখেন তিনি মারা গেছেন।

এসময় মসজিদ ভর্তি মুসল্লীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মৃত ব্যক্তি চট্টগ্রামের পটিয়া থানার হাজ্বি আলী আহমেদের পুত্র। তিনি কেডিএস লজিস্টিকে সিএন্ডএফ এর কর্মরত ছিলেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here