Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে মাসব্যাপী দিবা রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ডে মাসব্যাপী দিবা রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের লতিফপুরস্থ সামাজিক সংগঠন ” মুক্ত পায়রা একতা সংঘ”এর আয়োজনে ২য় বারের মতো মাসব্যাপী আকবরশাহ দিবা রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজী পুকুর পাড় সংলগ্ন মাঠে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আজিজ।

মাসব্যাপী উক্ত টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশ নিচ্ছে। “মুক্ত পায়রা একতা সংঘ”এর সভাপতি মোঃ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড.ফজলে করিম চৌধুরী নিউটন, ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আ.লীগ সদস্য আসলাম হাবীব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সৈয়দ সামস্ মোঃ লেলিনসহ উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রহমান সুজন ও সচিব মোঃ ওয়াজেদ আলী মুন্না এবং “মুক্ত পায়রা একতা সংঘ”এর উপদেষ্টা মোঃ সেলিম রানা, মোঃ জসীম উদ্দিন চৌধুরী, মোঃ রবিউল হোসাইন লিটন, মোঃ কাজী শওকত।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ফরহাদ স্নৃতি সংসদ বনাম আর্জেন্টিনা সমর্থন গোষ্ঠী এবং বাপ্পি স্নৃতি সংসদ বনাম কলেজ পাড়া লিজেন্ড দল। দিবা রাত্রির এ টুর্ণামেন্টে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।