সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের মাদক বিরোধী পৃথক অভিযানে ২২ হাজার তিনশত ৬০ পিস ইয়াবা এবং ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার(১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কে একটি এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে অভিযান চালিয়ে সহিদ সোহেল (৪৫) ও শিমুল (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করে র্যাব ৭। এসময় তল্লাশি চালিয়ে তাদের দুইজনের কাছে ২২হাজার তিনশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৭ লক্ষ টাকা।
ইয়াবা পাচার কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করেছে র্যাব।

একই দিন আনোয়ার হোসেন(৩২) নামের এক যুবককে আটক করে তার কাছ থেকে ১০ কেজি উদ্ধার করে।
ইয়াবাসহ আটককৃত সোহেল সদরঘাট থানার মতিয়ারপুলস্থ কুমারীর ঘাট পুকুর লেন এলাকার মৃত রফিক আহমেদের পুত্র, শিমুল কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালীর মৃত আবুল কাসেমের ছেলে এবং গাঁজাসহ আটক আনোয়ার সাদেক কক্সবাজারের টেকনাফ থানার লেদা গ্রামের মাসুদ আলমের ছেলে।
র্যাব-৭ আটককৃত তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ থানায় হস্তান্তর করেছে।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।








