সীতাকুণ্ড থানার ছোট কুমিরা এলাকায় র্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টটোবর) ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার ৭ নং ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে।
নিহত তিন ডাকাত কুমিরায় চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের আসামী বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা।
এর আগে গত বুধবার চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) ডাকাত ভোরে সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন তিন ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। তবে র্যাব তাৎক্ষনিকভাবে নিহত ৩ জনের নাম পরিচয় জানাতে পারেনি।
মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, ছোট কুমিরা এলাকায় র্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, পরে ঘটনাস্থল থেকে তিন জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় একটি বিদেশী পিস্তল সহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব -৭ এর টহল দল।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা বলেন, র্যাবের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত তিনজনের লাশ থানায় আনার পর পোর্ষ্টমটেমেন জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।









