Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে লরী চাপায় আবারো এক নারী নিহত

সীতাকুণ্ডের মহাসড়কে ব্যাংক কর্মকর্তা ও দুই মেয়ের মৃত্যুর একদিন পর আবারো সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় আম্বিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।

নিহত আম্বিয়া খাতুন ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত নুর আহমদ এর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সন্ধ্যা সাতটার দিকে মহিলাটি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং লরিসহ ড্রাইভারকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার।

গতকাল শনিবার একই এলাকায় লরীর সাথে কারের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জামান তার দুই মেয়েসহ নিহত হন। এতে মারাত্বক আহত হয়ে সাইফুজ্জামানের স্ত্রী কনিকা বেগম ও ছেলে মন্টি চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।