নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে প্লেট চাপায় শ্রমিক গুরুতর আহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে লােহার প্লেটের আঘাতে মাে.ইদ্রিস আলী (৩২) নামের এক শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত ইদ্রিস মাগুরা জেলার বাহারবাগ থানার বাবর আলীর পুত্র।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জােড়ামতল এলাকায় সাগর উপকূলে অবস্থিত কামাল উদ্দিনের মালিকানাধীন জনতা শিপব্রকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

শিপব্রকিং ইয়ার্ড শ্রমিকদের তথ্যমত, দুপুর স্ক্র্যাপ জাহাজে কার্টিং এর কাজ করার সময় হঠাৎ লােহার প্লেট ছিটকে পড়ে কার্টারম্যান ইদ্রিসের মাথার উপর। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। দূর্ঘটনার পর শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতাল নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে চমেক হাসপাতােল প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ইয়ার্ডে দূর্ঘটনায় শ্রমিক আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।