সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে পণ্য খালাসের সময় মো. হুমায়ুন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








