সীতাকুণ্ডে শ্রমিক নিহত

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে পণ্য খালাসের সময় মো. হুমায়ুন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর একটার দিকে পোর্টলিংক লজিস্টিক সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।