নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে সাগরে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধারে এগিয়ে আসেনি কেউ, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে

সীতাকুণ্ডে সাগরে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধারে এগিয়ে আসেনি কেউ

কামরুল ইসলাম দুলু:  সীতাকুণ্ডের সাগর পাড়ে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিরল প্রজাতির তিনটি মৃত ইরাবতী ডলফিন।

বুধবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডলফিনগুলো উদ্ধারে সংশ্লিষ্ট কেউ এগিয়ে না আসায় উপকূলীয় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে সীতাকুণ্ডের সাগর উপকুলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে এসেছে।

সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা এগুলোর সুরতহাল তৈরিসহ আনুষাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা বললে একে অপরকে দায় চাপিয়ে দিয়ে এড়িয়ে চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূলের বিভিন্ন স্থানে তিনটি মৃত ডলফিন দেখতে পান এলাকাবাসী।

সাগর পাড় ও উপকূলীয় বনের ভেতরে পড়ে থাকা ডলফিনগুলোর শরীর প্রচণ্ড গরমে পচতে শুরু করেছে।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে বাড়বকুণ্ড সাগর উপকূলে গিয়ে দেখা যায়,  একটি ডলফিন পড়ে আছে। উপকূলীয় বনের ঘাসের ওপরে পড়ে থাকা ডলফিনটি আনুমানিক ৭ ফুট লম্বা। এর ওজন আনুমানিক ১শত কেজি।

খবর পেয়ে পরিদর্শনে যান উপজেলা মেরিন ফিশারীজ অফিসার আব্দুল কদ্দুস।

তিনি বলেন, ভেসে আসা মৃত ইরাবতী প্রজাতীর ডলফিনগুলো ধারণা করা হচ্ছে কোন বড় জাহাজের পাখার আঘাতে অথবা জেলেদের জালের সাথে আটকে মারা গেছে। এগুলো মিঠা পানির ডলফিন। এগুলোর বিচরণ সাধারনত মায়ানমার সাগরে।

ডলফিনগুলো পঁচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এর  করনীয় কি প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেখার দায়িত্ব বন বিভাগের। আমরা জাস্ট পরিদর্শনে এসেছি।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here