সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে মৃত তিনটি ডলফিন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে সীতাকুণ্ডের সাগর উপকুলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে আসে। ধারণা করা হচ্ছে উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় সীতাকুণ্ডের উপকূলে ভেসে আসতে পারে।
আরো পড়তে পারেন:
- খাজা রোড এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও ফেরেননি আবুল কাশেম
- চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
- প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের সাথে পালালেন ১ সন্তানের জননী
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ
- সিআরবিতে বেসরকারি মেডিকেলকে জায়গা দেয়ার সমালোচনা করলেন বিএনপি সাংসদ রুমিন ফারহানা








