নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে সাগর উপকুলে ভেসে এলো মৃত ডলফিন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগর উপকুল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলে কেওড়া বনে কাজ করার সময় বন কর্মিরা মৃত ডলফিনটি দেখতে পান।

সাড়ে ৬ ফুট লম্বা ও দুইমন ওজনের মৃত ডলফিনটি উদ্ধারের পর সংরক্ষিত উপকূলীয় বনে মাটিচাপা দেন বন বিভাগের কর্মকর্তারা।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বগাচতর সাগর উপকুলে সাগর থেকে মৃত অবস্থায় ভেসে আসে ডলফিনটি। ধারণা করা হচ্ছে ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে।

পরে পানিতে ভেসে উপকূলে চলে আসে। ওই এলাকায় বনায়নের কাজ করার সময় বন বিভাগের কর্মীরা মৃত ডলফিনটি দেখতে পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here