নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে “সুশাসন প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততার সামাজিক দায়বদ্ধতা কমিউনিটি সংলাপ” অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি: এফএনএফ (ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম) এর অর্থায়নে বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন) ও রেডিও সাগর গিরি যৌথভাবে “সুশাসন প্রতিষ্ঠায় জন অংশগ্রহণের সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।

সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সরকারী কর্মকর্তারা সাধারণ জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে বাধ্য। এ লক্ষ্যে চাহিবামাত্র এ সংক্রান্ত যেকোন তথ্য জনগণকে সরবরাহ করতে হবে।

তিনি বলেন, সরকারী অফিসে যেকোন সেবা পেতে দালাল ধরে যেন কেউ না আসে। এ বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে সবাইকে আহবান জানান।

বক্তব্যে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি সুরাইয়া বাকের বলেন, সরকারী অফিসে যেতে সাধারণ জনগন ভয় পায়। এই ভয় কাটাতে হবে। জনগণ যাতে সরকারী সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার থেকে বঞিত না হয় তা দেখার দায়িত্ব সরকারী কর্মকর্তাদের।

অনুষ্ঠানের মডারেটর ভাটিয়ারী বিজয় স্বরণী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সঞালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাসেদ, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here