Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মুক্তিযুদ্ধা নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ শফি (৭৫) প্রকাশ কর্ণেল শফি নামের এক বীর মুক্তিযোদ্ধা।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত শফি স্থানীয় বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়া ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদ বলেন, দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় স্থানীয় মুক্তিযোদ্ধা মো. শফি মারা গেছেন। এলাকাবাসী তাকে কর্ণেল শফি নামে চিনেন। তবে তিনি সেনা বাহিনীর অফিসার ছিলেন না।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা আহত হলে তাকে দুপুরে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।