Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় শিপ ইয়ার্ডের ফোরম্যান নিহত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুর মোহাম্মদ বাচ্চু (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মাদাম বিবির হাট এলাকায় মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, বাচ্চু রাস্তা পার হতে গিয়ে ঢাকামূখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনারস্থলে তার মৃত্যু হয়।

নিহত বাচ্চু রংপুর জেলার তাঁরাগঞ্জ থানার পতুয়া পাড়া গ্রামের সফি উদ্দিনের পুত্র। তিনি একটি শীপ ব্রেকিং ইয়ার্ডের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল জানান, নিহত বাচ্চু মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা লাশটি বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে আসি।