সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে বিপুল পরিমান ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সীতাকুণ্ডের কুমিরা ও সোনাইছড়ি সাগর উপকূলে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় সমুদ্রে মাছ আহরণকারী ৫টি নৌকার মালিককে ২৫ হাজার টাকা ও ১১ জন জেলেকে ২২ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো এক লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।
একই সাথে অবৈধ ৯ টি বেড় জাল জব্দ করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমদ। সার্বিক সহযোগীতা করে বাংলাদেশ কোস্ট গার্ড।








