Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ১১ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড: প্রতিবারের মতো এবারও আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুদর্শী মেলা অনুষ্ঠিত হবে।

শিব চতুদর্শী মেলা উপলক্ষে চন্দ্রনাথধাম মেলা কমিটির এক সংবাদ সম্মেলন সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২মার্চ) বিকালে সনাতন সম্প্রাদায়ের অন্যতম শিব চতুদর্শী মেলার সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।

তিনি বলেন, বিশ্বের সনাতন ধর্মীয় জনসাধারনের ঐতিহ্যবাহী সীতাকুণ্ডের চন্দ্রনাথ তীর্থ একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান যা মেলা হিসেবে পরিচিত হলেও এটি মুলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হতো বিধায় কালক্রমে এটি বিশাল মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। সুপ্রাচীনকাল থেকে শিবচতুদর্শী মেলা সুন্দর সুশৃঙ্খল ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও প্রথমে স্থানীয়ভাবে, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কার্যনির্বাহী কমিটির এবং সর্বশেষ জেলা প্রশাসক চট্টগ্রাম ও সভাপতি, মেলা কেন্দ্রীয় কমিটির সভায় চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে।

১১ থেকে ১৩ মার্চ শিব চতুদর্শী এবং ২৮-২৯ মার্চ দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

সীতাকুণ্ড স্রাইন কমিটির পক্ষ থেকে ভারতের পুরী লজিং এ্যাক্ট অনুযায়ী শিবরাত্রী পূজা অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মেলায় সার্বিক আইন- শৃংঙ্খলা রক্ষার জন্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তুর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেন সমুহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।

তীর্থের মন্দিরসহ মেলায় স্থাপিত দোকান,স্টল, বিনোদন কেন্দ্র সমূহকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা ও অসুস্থ তীর্থযাত্রীদের জরুরী ভিত্তিতে সেবা দেয়ার জন্য মেডিকেল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

এছাড়া সীতাকুণ্ড মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুবিধাজনক স্থানে পানীয় জলসহ ৩০ টি স্থায়ী -অস্থায়ী টয়লেট ব্যবস্থাপনার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে।

সীতাকুণ্ড বটতলী কালি মন্দির থেকে ইকোপার্ক হয়ে চন্দ্রনাথ মন্দির, বাড়বকুণ্ড ও লবণাক্ষে যাতায়াতের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার মেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ পূর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত মেলা কমিটির সহ-সভাপতি প্রেমাতোষ দাশ, বাবুল শর্মা, অতিরিক্ত সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মা, অর্থ সম্পাদক পিন্টু ভট্টাচার্য, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য, সদস্য গৌতম অধিকারী প্রমূখ।