Site icon CPLUSBD.COM

সীতাকুণ্ডে ৪র্থ বারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ঘোড়ামরা ফকির হাট হযরত পন্থিশাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আজ সোমবার ৪র্থ বারের মতো দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত সন্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ।

হযরত পন্হিশাহ (রঃ) কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক কেরাত সন্মেলন সংস্থার আয়োজনে উক্ত সন্মেলনে প্রধান ক্বারী শাইখ রেজা আইয়ুব (তানজানিয়া), ক্বারী শাইখ আবদুল হাফিজ আদ-দুরুনকী (মিশর), ক্বারী শাইখ ঈদী শাবান (তানজানিয়া)সহ দেশের বিশিষ্ট আলেমেদ্বীন ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।