সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান এর ব্যবস্থাপনায় স্থাপন করা হয়েছে কোভিড-১৯ এর বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন পয়েন্ট।
জেলার মধ্যে প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে এই নিবন্ধন পয়েন্ট স্থাপনের পর টিকার ফ্রি রেজিষ্ট্রশন নিতে প্রতিদিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।
প্রথমদিন ১৯ জুলাই থেকে চলমান এই কার্যক্রমে এক সাপ্তাহে প্রায় ৮ শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন। সেই সাথে নিবন্ধন পয়েন্টের উদ্যোগ উদ্যোক্তারা টিকা দিতে যাওয়ার জন্যও সহযোগীতা করছেন।
রিয়াদ জিলান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন বিনামূল্যে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর নির্দেশে আমরা বিনামূল্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করেছি।
মঙ্গলবার সকালে ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় দ্বিতীয় বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াদ জিলান, আওয়ামীলীগ নেতা খায়ের হোসেন, প্রবীন শিক্ষক আবুল বাসার,মফিজুর রহমান সাজ্জাদ, ছালেহ আকবর সাহিদ, নুরুল করিম, মোঃ জসিম উদ্দিন, এটিএম এনায়েত উল্লাহ, এমরান হোসেন জামশেদ, ফজলুল করিম আরমান প্রমূখ।








