সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম(নৌকা)। উপজেলা সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।
বদিউল আলম ১০ হাজার ৮ শত ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা আবুল মুনসুর পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট এবং নাগরিক কমিটির জহিরুল ইসলাম পেয়েছেন ২৮৭ ভোট।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
এবারই প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে আনোয়ার ভুঁইয়া,২ ওয়ার্ডে বদিউল আলম জসিম, ৩নং ওয়ার্ডে শামসুল আজাদ ( বিএনপি),৪নং ওয়ার্ডে হারাধন চৌধুরী বাবু, ৫নং ওয়ার্ডে শফিউল আলম মুরাদ,৬নং ওয়ার্ডে দিদারুল আলম এপোলো, ৭নং ওয়ার্ডে ফজলে এলাহী পায়েল, ৮নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৯নং ওয়ার্ডে জুলফিকার আলী শামীম এবং ১,২,৩ নং ওয়ার্ডে শামীমা আক্তার,৪,৫,৬ নং ওয়ার্ডে কামরুন নাহার কাকলী এবং ৭,৮,৯ ওয়ার্ডে মাসুুুুদা আক্তার বিজয়ী হন। ৯টি ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন।








