নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক সভাপতি স.ম, ফোরকান আবু, সেকান্দর হোসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুর, জাহাঙ্গীর আলম বিএসসি প্রমুখ। সভায় প্রেসক্লাবের বিগত ১ বছরের সকল কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভার শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যেসব সাংবাদিক, ক্লাবের সদস্য, সদস্যদের পিতা, মাতা, ভাইসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।