সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বোটানিকেল গার্ডেন ও ইকো পার্কের কাজী নজরুল মঞ্চ চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের এডমিন নাজমুল সোহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল আলমের সঞ্চলনায় উক্ত মিলন মেলার উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবেরর সাবেক সভাপতি আলহাজ মোঃ নুরুল আফসার, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দিন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোঃ আবুল হাসনাত, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম, সফিউল আলম চৌধুরী মুরাদ, দিদারুল আলম এপেলো, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্রগ্রাম উত্তরজেলা সদস্য সচিব ইউসুফ খান, সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মছিউদদৌলা,মিরসরাই প্রেস ক্লাব ও শেষ বিদায়ের বন্ধু সভাপতি মোঃ নুরুল আলম,সীতাকুণ্ড মর্ডাণ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোশাররফ, এম সি হাসপাতালের পরিচালক মাহবুব আলম, সিকিউর সিটির পরিচালক আকতার হোসেন মামুন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম সহ-সভাপতি কাজী আলী আকবর জাসেদ, তরুণ সমাজ সেবক ভূইয়া সামি আল মুজতবা, তরুণ সমাজ সেবক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু।
অনুষ্ঠানে আগতদের মাঝে মাস্ক বিতরণ, র্যাফেল ড্র, ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন, “রক্তের বন্ধন” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, করোনাকালীন মানবিক সংগঠন সম্মাননা, করোনাকালীন মানবিক ডাক্তার সম্মাননা, মানবিক ব্যক্তি সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৬৫ টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ২৮ জন অতিথি ও উপদেষ্টাকে সম্মাননা প্রদান করা হয়।








