সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামের সীতাকুণ্ডে চালু হওয়া বিশেষায়িত হাসপাতাল- চট্টগ্রাম ফিল্ড হসপিটালে ৬ পুলিশ সদস্যকে প্রেরণ করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে তাদেরকে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। তাদের জ্বর – সর্দী – কাশি উপসর্গ ছিলো।
এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে সিএমপি’র একটি টিম ২৭ এপ্রিল চট্টগ্রাম ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। তাদের স্বাস্থ্য সেবার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্ণারে থাকা ৬ জন পুলিশ সদস্যকে উক্ত হাসপাতালে প্রেরণ করা হয়।
ডাঃ বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে নাভানা গ্রুপের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসক সহযোগীদের আন্তরিক প্রচেষ্টায় ৬ জন পুলিশ সদস্য বর্তমানে সুস্হ আছেন। তাদের আন্তরিকতা, সেবার মানসিকতা এবং সার্বিক ব্যবস্হাপনায় সিএমপি সন্তোষ প্রকাশ করেন।








