সিপ্লাস ডেস্ক: করোনার প্রভাবে ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও ঘরে থেকে পালন করতে হয় মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সীমিত পরিসরে কিছু ঈদ জামাত অনুষ্ঠিত হলেও বেশির ভাগ মসজিদে কোনো ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।
লকডাউনে না যাওয়া দেশ সুইডেনে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকায় দিন দিন আরো কঠোর বিধি নিষেধ আরোপ করছে সরকার।
বিধিনিষেধের কারণে এবছর ঘরে বসে ঈদুল ফিতর উদযাপন করতে হয় মুসলিমদের। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নানান আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করে এবারের ঈদ। ঘরে ঘরে দাওয়াতের পরিবর্তে অনলাইনে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
তবে প্রতিবারের মতই দেশের প্রতি ভালোবাসা ও আত্মীয় পরিজনকে স্মরণ করার কথা জানান প্রবাসীরা।








