নিউজটি শেয়ার করুন

সুইমিংপুলেও তাদের রোমাঞ্চ, দৃশ্য ভাইরাল

সুইমিংপুলেও তাদের রোমাঞ্চ, দৃশ্য ভাইরাল

সিপ্লাস ডেস্ক: ভালোবাসার কোনো বয়স নেই—কথাটির অরেক উদাহরণ টম ইমাম ও মিষ্টি ইমাম। তাদের ভালোবাসা বয়সের ঘরে আটকে থাকেনি। দু’জনের বয়সের তফাৎ ‘আকাশ-পাতাল’ হলেও ভালোবাসা তাদের এক করেছে। তাদের সময়টাও এখন দারুণ কাটছে।

টম ইমামের দ্বিতীয় স্ত্রী মিষ্টি ইমাম। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এই যুবক আরেকটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন একজন আমেরিকান।

২০০১ সালে প্রথম বিয়ে করেন টম ইমাম। কিন্তু তার সেই স্ত্রী প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০১১ সালে মারা যান। প্রথম বিয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম। এমনকি স্ত্রীর শোক ও সন্তানের চিন্তায় টমও অসুস্থ হয়ে পড়েন।

তবে কার জীবনে কখন বসন্ত নেমে আসে, তা বলা মুশকিল! টমের জীবনেও মিষ্টি নামের সেই বসন্ত নেমে আসে ২০১৯ সালে। প্রথমে প্রেম, তারপর বিয়ে।

টম ইমাম ও স্ত্রীর মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশী নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান এইচএসসি পাশ করেন পটুয়াখালী জুবেলী হাইস্কুল থেকে। ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here