নিউজটি শেয়ার করুন

সুইসাইড নোটে ক্ষমা চেয়ে আত্মহত্যা অভিনেত্রীর

কন্নড় অভিনেত্রী সৌজন্যর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরুতে নিজ বাড়ি থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চার পৃষ্ঠার এক সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কন্নড় ও ইংরেজি- এ দুই ভাষা মিলিয়েই লেখা হয়েছে সুইসাইড নোটটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌজন্যর সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।

সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরুতে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালেও দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here