নিউজটি শেয়ার করুন

সুবর্ণজয়ন্তীর মধ্যরাতে চুয়েট শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি; ৫ পুলিশ, ৪ শিক্ষার্থী আহত

সুবর্ণজয়ন্তীর মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে অবস্থান নিয়েছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র শিক্ষার্থী-পুলিশ। গত শুক্রবার রাত ১ টা হতে শনিবার ভোর ৪টা পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এই পাঁচ পুলিশ ও চার শিক্ষার্থী আহত হয়েছেন বলে স্ব স্ব কর্তৃপক্ষ দাবী করেছেন।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ জানান, চুয়েটের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চুয়েট মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছিল। বহিরাগতরা যাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে পুলিশ প্রধান ফটকসহ ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানের দায়িত্বরত ছিলেন।

রাত ১টার দিকে ১৫ ব্যাচের পূরকৌশল বিভাগের আনাস মৃধা নামে এক শিক্ষার্থী হঠাৎ দলবল নিয়ে এসে প্রধান ফটকে লাথি মারতে থাকে। একপর্যায়ে গেইটে দায়িত্বরত পুলিশের চুয়েট ফাঁড়ির আইসির কাছে কৈফিয়ত চান তার কোচিং সেন্টারের ছেলেদের প্রবেশ করতে দেয় নি কেন। এই সময় সে দায়িত্বরত পুলিশের গায়ে হাত তুলেন। আমারা তাকে ধরে পাশের আনসার রুমে নিয়ে যাই। স্যারদের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর পরপরই চুয়েটের ছাত্ররা লাটিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করতে চেষ্টা চালায়। একপর্যায়ে তারা কাপ্তাই সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টাও চালায়। তাদের ছোড়া ইট-পাথরের টুকরার আঘাতে ১ এস.আই, ২ এএসআই, ২ কনেসটেবল আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা এরপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পাল্টা আঘাত করে নি। সুবর্ণজয়ন্তীতে অংশ নেওয়া অতিথিরা চলে যাওয়ার পর রবিবার ভোর চারটার দিকে আমার চুয়েট ত্যাগ করি।

চুয়েট ১৫ ব্যাচের ইলেকট্রিকাল বিভাগে শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ বলেন, ঘটনার পূর্বে চুয়েটের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে খেতে গিয়েছিল। তারা সাথে আইডি নেন নি। তারা যখন ক্যাম্পাসে ফিরছিলেন তখন বহিরাগতদের ভিড় ছিল ফটকের বাইরে। এই সময় পুলিশ তাদের ভিতরে প্রবেশ বাঁধা দেয়। তখন আমাদের এক শিক্ষার্থী এর প্রতিবাদ করলে পুলিশ তিনিসহ দুই জনকে আটক করে আনসার কক্ষে নিয়ে যায়। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে পুলিশ আমাদের শিক্ষার্থীদের আঘাত করে। এতে একজনের মাথায় সেলাই হয়েছে বলে দাবী করেন। তিনি শিক্ষার্থী কর্তৃক পুলিশের উপর হামলার কথা অস্বীকার করেন। সেই সাথে তিনি পুলিশের আঘাতে চার শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবী করলেও আহতদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করছিলেন।

এই বিষয়ে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. মশিউল হক বলেন, গতরাতে চুয়েটে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে পুলিশের সাথে ছাত্রদের প্রথমে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়। পুলিশের কেউ আহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন উত্তেজিত ছাত্ররা ইটের টুকরা ছুড়েছিলে এতে হয়ত কারো গায়ে লাগতে পারে। চুয়েটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এখনও (শনিবার সন্ধ্যা ৬:৪০) ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।