নিউজটি শেয়ার করুন

সুবিধাবঞ্চিত আড়াই’শ মানুষকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দিলো স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

সিপ্লাস ডেস্ক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত অসহায় আড়াই’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ত্রান ও উপহার সামগ্রী বিতরনে সহায়তা করেছে ধর্মীয় ও সামাজিক সংগঠন সনাতন।

শনিবার ( ২ অক্টোবর) নগরীর থিয়েটার ইনিস্টিটিউটে আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।

সনাতন সংগঠনের নারী ইউনিটের সিনিয়র সদস্য রুপা সেনগুপ্তের সঞ্চালনায় ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আড়াই’শ প্যাকেট নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী অদ্যুৎ জা।

এছাড়া সনাতন সংগঠনের পক্ষে ডেপুটি এটর্নী জেনারেল অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক লিটার তেল,এক কেজি মসুর ডাল, এক কেজি আটা, এক কেজি লবনেরর প্যাকেট বিতরণ করা হয়।

ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘সনাতনের’ কর্মীরা এ সময় ত্রান বিতরন কার্যক্রমে সার্বিক বিষয় তদারকি করেন।

উপহার সামগ্রী বিতরনের আগে আলোচনা সভায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চীফ এক্সিকিউটিভ অফিসার সুব্রত বিশ্বাস বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, যেখানেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা রয়েছে সেখানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ‘সনাতন’ সংগঠনের মুখপাত্র রাজীব দাশ বাবু বলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে যৌথ ভাবে কাজ করতে পেরে আমাদের সংগঠন সৌভাগ্যবান।ভবিষ্যতে ও যে কোন কাজে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন রাজীব। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক মনিলাল দাশ উপস্থিত ছিলেন।

এছাড়া সনাতনের সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, মহানগর কমিটির সভাপতি বিশ্বজিত সরকার সহ কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here