নিউজটি শেয়ার করুন

সুরক্ষা অ্যাপের সময়ক্ষেপন: দূর্ভোগে করোনার টিকা প্রার্থীরা

সিপ্লাস প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের টিকা নিবন্ধনের জন্য নির্ধারিত ‘সুরক্ষা’ অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে টিকা নিতে আগ্রহীদের।

বুধবার(৫ আগস্ট) থেকে ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন করতে লাগছে প্রচুর সময়।

আগে দ্রুত নিবন্ধন কাজ করা গেলেও বুধবার থেকে অ্যাপের প্রথম ধাপ শ্রেণি নির্বাচন, জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে অ্যাপের দেয়া কোড লিখে “যাচাই করুন’ অপশনে ক্লিক করলে অনেকক্ষণ ধরে অ্যাপটি হ্যাং(ঝুলে) হয়ে থাকে। অনেক সময় পর অ্যাপে জবাব আসছে ‘ এই মুহূর্তে কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।’

অ্যাপটির এরকম আচরনে টিকা নিতে অনেক আগ্রহী টিকার প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে সিপ্লাসকে জানিয়েছেন। আবার অনেকে বলছেন, আগে দ্রুত টিকার জন্য নিবন্ধন করতে পারলেও এখন সময় বেশী নেওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন।

উল্লেখ্য শুরুর দিকে করোনার টিকার প্রতি সাধারণ মানুষের আগ্রহ কম থাকলেও, এখন দিন দিন টিকার প্রতি আগ্রহ বাড়ছে।

আর এ অবস্থায় সুরক্ষা অ্যাপটির সমস্যা সমাধান করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here