মো: মহিন উদ্দীন: চট্টগ্রামে মৌসুমি ফলের বেশ চাহিদা মেটায় পিরোজপুরের সুস্বাদু আমড়া। পুষ্টিকর এবং সুস্বাধু হওয়ায় নগরীর বিভিন্ন জায়গায় আমড়া বিক্রি হয় এমনটা জানিয়েছেন রিয়াজউদ্দীন বাজারের আড়তদাররা। তবে এসব আমড়ার বেশিরভাগ খায় নারীরা।

জানা যায়, বাংলা সনের শ্রাবণ ও ভাদ্র মাস আর ইংরেজি মাসের আগস্ট এবং সেপ্টম্বর মাসের মৌসমী ফলের মধ্যে রয়েছে, রস কাঠাল, আম, লটকন, তাল, পেয়ারা, করমচা, আমড়া, আশফল, লুকলুকি, রামবুটান, গোলাপজাম, খেজুর, ঢেউয়া ও বাতাবিলেবুসহ অনেক সুস্বাদু ফল।
তবে এসব ফলের এক একটিতে অনেকগুণ ও ওষুধের এবং মানুষের বিভিন্ন ভিটামিন ও সুষম খাদ্যের যোগান দেয়।
এছাড়াও আমড়া ও লটকনে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি এবং গাব আমাদের অতি পরিচিত একটি দেশীয় ফল। এটি সুস্বাদু, মিষ্টি এবং কোষযুক্ত ফল। গাব ফল দেখতে অনেক সাধারণ হলেও পুষ্টিগুণে আর স্বাদে মোটেও সাধারণ নয়। বরং অন্যান্য দামি ফলের চেয়ে এতে পুষ্টিগুণ অনেক বেশি রয়েছে। গাবের এসব পুষ্টিগুণ আমাদের শরীরকে রক্ষা করে নানা রোগ থেকে। ডায়বেটিস রোগীর জন্য কাঁচা ও পাকা গাব উপকারী। সুস্বাদু গাবের অনেক পুষ্টিগুণও রয়েছে। ডায়বেটিস, হৃদরোগ থেকে শুরু করে নানা অসুখ-বিসুখ প্রতিরোধ করে এই ফল।
ভোলার শফি নগরীর জুবলী রোডে আমড়ার ছাল ফেলে বিট লবণ দিয়ে প্রতিটি আমড়া ৫ টাকা করে বিক্রি করি। আকারে বড় হলে দাম একটু বেশি রাখি, পুষ্টিকর এবং সুস্বাধু পিরোজপুরের আমড়া মুখোরোচক বিধায় বিক্রি হয় বেশি। প্রতিদিনই ৭০ থেকে ৮০টি আমড়া বিক্রি হয়। রিয়াজউদ্দীন বাজারের আড়ত থেকে ২০ কেজি আমড়া কিনে ৮/১০ দিনে বিক্রি করি।
রিয়াজউদ্দীন বাজারের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী সিপ্লাস প্রতিবেদককে বলেন, পিরোজপুর নদী বেষ্টিত জেলার পানি মিষ্টি ও মাটি খুব উর্বর হওয়ায় এখানে উৎপাদন হয় সুস্বাদু এ আমড়ার চাষ হয়। আমরা সেখান থেকে সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় আমড়া খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করি।








