নিউজটি শেয়ার করুন

সৃজন যুব সংঘের আয়োজনে মৎস্য চাষ প্রশিক্ষণ

সম্প্রতি বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত সৃজন যুব সংঘের আয়োজনে মিরসরাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার (২৮ অক্টোবর) মৎস্য চাষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলীম জীবন। প্রশিক্ষণ প্রদান করেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সৃজন যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য অরুপ বণিক, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, অর্থ সম্পাদক রিফাতুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য আল শাহরিয়ার, আবু নোমান, মারুফ হোসেন, রিফাত ভূঁইয়া, মোবারক হোসেন, মায়মুনা আক্তার ইফতি প্রমুখ। প্রশিক্ষণার্থী তাওসিন ভূঁইয়া বলেন, আমি অনেকদিন যাবত মৎস্য চাষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম৷ কিন্তু মৎস্য চাষে পরিপূর্ণ জ্ঞান না থাকায় অনেকটা ভয়ে ছিলাম। কিন্তু বর্তমানে প্রশিক্ষণ নিয়ে আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি।

সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম বলেন, বেকার যুবকদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মিরসরাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আমরা মৎস্য চাষের উপর ২৬ জন বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হয়েছি। আমি আশা করি যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবার ও সমাজ উন্নয়নেও ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতি মাসে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ চলমান থাকবে।